Saturday, March 28, 2026

আদর্শের ইমারত

 


আদর্শের সমূহ বুলি
উচ্চ ইমারত হয়ে স্থবির হয়
আর তার প্রতিধ্বনি দেয়ালে দেয়ালে ফেরে
তারা জাগে না জনহৃদয়ে কোনদিন!
মর্মরে প্রাণের আরাধনায় রত কতক জাদুকরে-
যেন তারা জীবন্ত প্রাণীকূল দেখেনি কতকাল,
অন্তরের আঁধারে অন্তঃলীন-
ওরা নাকি একদিন হবে আলোর মশাল
অমাবস্যার বুকে নক্ষত্রও হতে পারে!