Thursday, July 16, 2020

কে গো ভীমা ভামিনী রণে


কালীকীর্তন মালকোঁষ- তেওরা _________________ কে গো ভীমা ভামিনী রণে! দনুজদলনী শোণিত-শোভিত-পদে ত্রাসিত ত্রিলোক গজগমনে, প্রলয় গরজনে! ভীমা ভামিনী রণে… দিতিসুত-মুণ্ডচয় দুলাইয়ে গলে, মেঘবরণী হুহুংকারে আসব পানে ঢলে বধিছে অরিকুলে রুধির পিয়াসে- ক্ষোভিত কৃপাণে, রক্ত আননে! ভীমা ভামিনী রণে… নীরজ-নয়নে নবারুণ আভা ধরি, ভয়ংকরী রণপ্রমত্তা অট্টহাস ক্ষণে ক্ষণে! ত্রয়তাপ নিকন্দনী, দুরিতবারিনী- সংবর রূপ ভীষণা, হেরি স্নেহ-সুহাসিনি, বিশাখজননী, ক্রোড়-প্রসারিনী- অভয় দাও, শমন-শাসনে! ভীমা ভামিনী রণে… কথা ও সুর- বিশাখদত্ত ২২/৬/২০২০

No comments:

Post a Comment