Friday, July 10, 2020

তোমাকেই দেখি ঝাপসা চোখে ভোর রাতে



২০/১১/২০১৭ তারিখে ‘সুরমা নদীর স্রোত’ নামে একটা মাত্র চারলাইনের অনুকাব্য লিখেছিলাম। কিছু পরিবর্তন ঘটিয়ে ৬ এপ্রিল, ২০২০ তে এটাকে গানে রূপ দিলাম। রাগঃ সরস্বতী (দুই গান্ধার'ই সামান্য মিশিয়েছি) তালঃ দাদরা তোমাকেই দেখি ঝাপসা চোখে ভোর রাতে, কুজ্ঝটিকার অন্তরালে হাত রেখেছ কার হাতে? ঝঞ্ঝা বাতাস ঝটকা লাগে খিড়কি নড়ে একলা ঘর, তোমায় দেখি দাঁড়িয়ে আছো সুরমা নদীর স্রোতের পর, আমার সাথে আড়ি তোমার, কইছো কথা কার সাথে?

No comments:

Post a Comment