Thursday, July 9, 2020

সাধে কি ত্যাজেছি তোরে



সাধে কি ত্যাজেছি তোরে সেই কথা তুই ভাল জানিস! পাড়া-পড়শি যে যাই বলুক (আমার) মনের দুখ তুই তো মানিস! সঙ সাজিয়ে খুব পাঠালি, সঙ দেখে দিস দু’হাত তালি! (আমার) পাওনা নেবার হিসেব দিলে কত টাল-বাহানার ফিকির টানিস! লোকের কথা বলব কি আর, যার যা ভাল সে বুঝুক তার। আপন পরের ফারাক খুঁজে সবই দেখি বিশ আর ঊনিশ! ভেবেছি তুই জগত-ছাড়া তাই অহর্নিশি ডেকে তারা; কপাল জুড়ে দুখের ফাঁড়া নিত্য নতুন কতই আনিস! রচনা ও সুরঃ বিশাখদত্ত ২৫/৬/২০২০।

No comments:

Post a Comment